ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২টির বা ৫২ দশমিক ৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ছিল ইনটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার লেনদেন শেষে ইনটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ২০ টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইনটেক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৬০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪ দশমিক ২৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪ দশমিক ১০ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ৮৮ শতাংশ, আইএলএফএসএলের ৩ দশমিক ৭৭ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকের ৩ দশমিক ৭০ শতাংশ, এবি ব্যাংকের ৩ দশমিক ৬৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩ দশমিক ৬৬ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে।