চিত্রশিল্পী মিথুন সরকার কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত। বর্তমান করোনা-কালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। চিকিত্সকরা অবি-লম্বে তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য দরকার অন্তত ৫০ লাখ টাকা। এত টাকা জোগাড় করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। এ অবস্থায় মিথুনকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সম্মান পঞ্চম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, মিথুন সরকারের সহপাঠী ও বন্ধুমহল এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদ।