রূপগঞ্জে ৯ জুয়াড়ি গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মধ্য বাজারের কবির মোল্লার ‘স’ মিলের পিছনে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে  র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর সদস্যরা। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারিদের  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কাঞ্চন মধ্য খাঁ পাড়া এলাকার মোঃ মীর হোসেন, মৃত আশরাফ আলীর ছেলে দীল মোহাম্মদ , আলফাজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন, সুরুজ বেপারীর ছেলে আল আমিন, আলী দেওয়ানের ছেলে আব্দুল হাই, মৃত শহিদুল্লার ছেলে নাঈম, মৃত কচু ময়ার ছেলে ইদ্রিস আলী, কালু ফকিরের ছেলে আব্দুর  রহমান ও মৃত আবু সাঈদের ছেলে আব্দুর রাজ্জাক। র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর বিজেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) মোঃ মাসুদ রানা রূপগঞ্জ থানায় মামলা করেন।