ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, সপ্তাহখানেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় থাকার পর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। এর আগে ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধে এম এ হান্নানের বিরুদ্ধে মামলা করেন ত্রিশালের শহিদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট আট আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করলে তাদের ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।