হাফেজ আবদুল ওয়াহাবের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাফেজ আবদুল ওয়াহাবের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। এ উপলক্ষ্যে স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠপুত্র বাংলাভিশনের হেড অব নিউজ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি