বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যান প্রবেশ করেছে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এমন সময়ে এই যুদ্ধজাহাজ প্রবেশের ঘটনা ঘটল যখন জি-৭ সম্মেলনে চীন নিয়ে কড়া কথা বলতে শোনা গেছে এবং এ নিয়ে ন্যাটোর সঙ্গে নতুন করে বিরোধ তৈরি হয়েছে চীনের। খবর আলজাজিরার
গতকাল মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস রোনাল্ড রিগ্যানের সঙ্গে আছে গাউডেড মিসাইল ক্রুজার ইউএসএস শিলোহ এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হালসি। মার্কিন নৌবাহিনী এটাকে রুটিন মিশন বলে অভিহিত করেছে। তবে চীন বরাবরই এর বিরোধিতা করে আসছে। তারা বলছেন, এই অভিযান কখনোই শান্তি বয়ে আনবে না। মার্কিন নৌবাহিনী আরো জানায়, দক্ষিণ চীন সাগরে নৌপথের নিরাপত্তায় অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এর মধ্যে নৌপথে লড়াই, সমন্বিত কৌশলগত প্রশিক্ষণ এবং আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যকার যুদ্ধের প্রশিক্ষণও হয়ে থাকে এই অভিযানে।