গড়াই নদীর ভাঙন রোধে বাঁশের বাঁধ

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

গড়াই নদীর ভাঙন রোধে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর, কোনাগ্রামে শুরু করা হয়েছে বাঁশের বাঁধ নির্মাণের কাজ। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, এতে করে নদীর গতিপথ পরিবর্তন হবে। বন্ধ হবে নদীভাঙন। নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গড়াই নদীর ভাঙন প্রতিরোধে বাঁশের বেড়া প্রকল্পটি মানুষের আস্থা অর্জন করেছে। এতে ভাঙন প্রতিরোধে সুফল বয়ে আনবে।

এ ব্যাপারে প্রকল্প তদারকি কর্মকর্তা ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর নাব্য বৃদ্ধি পাবে, ভাঙন কমবে।