চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্তকরণের লক্ষ্যে হাটবাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় চাটমোহর রেলবাজার পুরো এলাকায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। পরে তিনি উপজেলার হরিপুর বাজারেও সিসি ক্যামেরার উদ্বোধন করেন। রেলবাজারে ১৬টি ও হরিপুর বাজারে ১২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ হাট ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে।