সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে পাখি শিকার রোধে মঙ্গলবার বিকালে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ বিলবোর্ড স্থাপন করা হয়।
পাখিসহ সব বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সংবলিত সাধারণ মানুষকে সচেতন এবং অসাধুদের সতর্ক করতে পৌরসভার ওয়াপদা মোড়ে এ বিলবোর্ড স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শাহিন হোসেন, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরি প্রমুখ।