মা ও পোনা মাছ মারা বন্ধ করতে হবে

বছরের এই সময়টাতে যখন বৃষ্টি শুরু হয় তখন খাল-বিল, নদী-নালা, হাওর- বাঁওড় ও বিভিন্ন জলাশয়ে পানি জমতে থাকে এবং মা মাছগুলো ডিম ছাড়ে। যার ফলে আমরা সারা বছর আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু বিকৃত বুদ্ধিসম্পন্ন লোক, অসাধু ব্যবসায়ী ও অসচেতন মানুষ এই ডিমওয়ালা মা ও পোনা মাছের ঝাঁক নিধন করছে। নিষিদ্ধ জাল কারেন্ট জাল, বাদাই জাল, সুতি জাল  ব্যবহার করে প্রকাশ্যে চলছে এ হত্যাযজ্ঞ এবং বাজারে চড়া দামে বিক্রিও  হচ্ছে। এই পোনামাছ ধরা বন্ধ করে তাদের বড় হতে দিতে হবে। তাহলে এই মাছগুলোই আগামী এক বছরের খাবার হয়ে ফিরে আসবে। এ ব্যাপারে মত্স্য কর্মকর্তা এবং সচেতন মানুষের ভূমিকা একান্ত কাম্য। 

আবদুল করিম

শিক্ষার্থী, ঢাকা কলেজ