ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, আম্পায়ার ও টিম ম্যানেজমেন্টের প্রকাশ্য দুর্নীতি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। জেলা, বিভাগ, ক্লাব পর্যায়ের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বললে বোঝা যায়, তারা প্রচণ্ড হতাশ! ক্রিকেটে নিজেদের ও দেশের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত। অবিলম্বে এসব বন্ধ হওয়া জরুরি। বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি—সব পর্যায়ের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিন। অভিযুক্ত আম্পায়ারসহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের আবেগ-ভালোবাসার ক্রিকেটকে বাঁচান।
শাওন হোসেন, শিক্ষার্থী, ঢাকা কলেজ