শ্যামপুর সুগার মিল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল বুধবার রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মল জোন এলাকার অন্তর্ভুক্ত আখচাষি, মিলের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় ১০ হাজার ৬০০ ব্যক্তির গণস্বাক্ষর প্রদান করা হয়।