সাত বছর পর শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি সাত বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি দৈনিক ইত্তেফাককে এ বিষয়ে নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদোত্তীর্ন এ কমিটি বিলুপ্ত করা হয়।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মে বর্তমান ছাত্রলীগের বর্তমান কমিটি ঘোষণা করা হয়। যেটার মেয়াদ শেষ হয় ২০১৪ সালের ৮ মে।


ইত্তেফাক/এমএএম