কাকার বাড়ির আবদার

কাককে আমার খুব

অসহায় লাগে

বেচারার মামা নাই?

প্রশ্নটা জাগে।

 

মামার বাড়ির নাই

আবদার ওর

কা কা করে ডেকে যায়

হলে পরে ভোর

 

আহারে বেচারা কাক

কী করবি আর

কাকাকেই করে যা না

যত আবদার।