গাজীপুরে স্কুলভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য ও ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক স্কুলভিত্তিক রচনা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি স্কুলের ৫০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এ সময় জুম অ্যাপসের মাধ্যমে বক্তব্য রাখেন সিফরসি জাইকা প্রকল্পের টিম লিডার নাউকো আনজাই, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সানজিদা হক।