হোমনা বাজারের সড়ক খানাখন্দে বেহাল

খানাখন্দে বেহাল হোমনা বাজারের প্রধান সড়কসহ ভেতরের সড়কগুলো। বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি জমে দুর্ভোগ চরমে ওঠে। বিজয়নগর গ্রামের সেলিনা বেগম জানান, সড়কগুলোর অবস্থা এতই বাজে যে রিকশায় না চড়ে হেঁটে চলাচল করছি। ব্যবসায়ী জামাল হোসেন জানান, বাজারে ক্রেতার পরিমাণ কমে গেছে। হোমনা বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন সুবল বলেন, বাজারের সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, বাজারের সড়কগুলো সংস্কারের জন্য টেন্ডার হওয়ার পর ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।