বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বড়লেখায় পাঁচ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিধার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।