সিলেট-৩ আসনের উপনির্বাচন

চার জনের মনোনয়ন বৈধ দুই জনের বাতিল

সিলেট-৩ আসনে উপনির্বাচনে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন:আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী এবং জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়। তপশিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ জুলাই হবে ভোটগ্রহণ। এদিকে দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়। তারা হলেন : শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লোমা। বৃহস্পতিবার  সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।