শেরপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ঐ গ্রামের আজিজুল হকের ছেলে। এ প্রসঙ্গে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মণ বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।