ভাণ্ডারিয়া পৌরসভার বাজেট পাশ

ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়াম এবং উপজেলা অডিটরিয়ামে পৃথকভাবে পাঁচটি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা, ভাণ্ডারিয়া পৌরসভার মাসিক সমন্বয় সভা, ভাণ্ডারিয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পাশ এবং আগামী ২১ জুন উপজেলার তেলিখালী ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাসহ চারটি সভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক সীমা রানী ধর। ভাণ্ডারিয়া পৌরসভার বাজেটসংক্রান্ত সভায় পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪০৯,৪০৮,৭২১ টাকার বাজেট পাশ হয়। এছাড়া পৃথকভাবে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।