পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার দায়ে মো. ফিরোজ নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ী এলাকায় বুড়িমারী-পাটগ্রাম আঞ্চলিক সড়কের পাশে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে বালু, পাথর উত্তোলন প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।