করোনায় ভারতের অর্থনীতিতে ২ লাখ কোটি রুপি ক্ষতির আশঙ্কা

ভারতে চলতি অর্থবছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য অন্তত ২ লাখ কোটি রুপির ক্ষতি হতে চলেছে। জুন মাসের মাসিক বুলেটিনে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আরবিআই বলছে, মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়তে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলেছে গার্হস্থ্য চাহিদার ওপরেই। আর সে কারণেই এই বিপুল  পরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে দেশের জিডিপির সরাসরি কোনো যোগসূত্র নেই বলেই জানিয়েছে আরবিআই।

গতকাল বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।