মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ এবং লকডাউনের কারণে কাঁঠালের দাম না পেয়ে বিপাকে পড়েছেন মির্জাপুরের কাঁঠালচাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পাহাড়ি অঞ্চলে প্রায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। বাঁশতৈল ইউনিয়নের জামাল উদ্দিনসহ (৫০) অনেকেই জানান, হাঁটে বড় সাইজের কাঁঠাল ৩০-৪০ টাকা, মাঝারি সাইজের ২০-২৫ টাকা এবং ছোট সাইজের কাঁঠাল ৫-১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, করোনা ভাইরাস এবং লকডাউন চলার কারণে পাইকারদের আসতে সমস্যা হচ্ছে। ফলে কাঁঠাল নিয়ে চাষিরা সমস্যায় পড়েছেন।