গঙ্গাচড়ায় ‘কুঁশি’ ধানে খুশি কৃষক

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় কুঁশি ধান কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাংগি পাইকান গ্রামের কৃষক মোশাররফ হোসেন বলেন, বোরো ধান কাটা শেষ হওয়ার পর সেই কাটা ধান গাছ থেকে ধীরে ধীরে কুঁশি বের হতে থাকে। কুঁশি থেকে আবার ধানের শিষ বের হয়। দেড় থেকে দুই মাসের মধ্যে ধান কেটে ঘরে তোলা যায়। এর জন্য বাড়তি খরচের প্রয়োজন নেই। এতে বিঘাপ্রতি চার/পাঁচ মণ ধান পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, নিঃসন্দেহে এটা ভালো দিক। এতে কৃষকের বাড়তি আয় হবে। সেই সঙ্গে দেশের খাদ্য উত্পাদন বাড়বে।