বান্দরবান প্রতিনিধি
অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বান্দরবান জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, শহরের অলিগলি, পাড়া মহল্লায় বাজারে কিছু ঘটে থাকলে তা অনুসন্ধানে পুলিশকে বেশ বেগ পেতে হতো। পৌরসভা এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধী দ্রুত শনাক্ত করা সহজ হবে। প্রাথমিকভাবে জেলায় ৬২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত বলেন, শীঘ্রই আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে ক্যামেরাগুলোর কার্যক্রম শুরু হবে।