লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় বৃহস্পতিবার রাতে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলো—কক্সবাজারের শরীফ ও চট্টগ্রামের আবদুল ছত্তার। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।