গোদাগাড়ীতে গ্রেফতার ৫

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা      

গোদাগাড়ীতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—গোদাগাড়ী পৌর এলাকার লালবাগ হেলিপ্যাড গ্রামের মোফাজ্জলের ছেলে কলেজছাত্র সুমন (২০), শ্রীমন্তপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে কাঠমিস্ত্রি সানাউল্লাহ, ভগবন্তপুর হাটপাড়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলাম আমিন (৩০), সারাংপুর গ্রামের বাবলুর ছেলে রানা আহমেদ (১৭) এবং একই এলাকার আফতাব আলীর ছেলে তসিব (১৭)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, পুলিশের কাছে তথ্য ছিল দীর্ঘদিন যাবত্ গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধে যুক্ত থেকে অপরাধ সংঘটিত করে আসছিল। এলাকায় খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে তারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তাই এই অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।