কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দড়িয়াকান্দি বাসস্ট্যান্ডসংলগ্ন ডাক্তার মহররম আলী মার্কেটের সামনে থেকে শুক্রবার ভোররাতে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়। র্যাব ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটকরা দীর্ঘদিন যাবত্ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আসামিদের পুলিশে হস্তান্তরের পর এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।