রোমান্টিক থ্রিলারে তানহা

 বিনোদন রিপোর্ট 

 

চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে এবার দেখা যাবে ‘ভুল করো না’ শিরোনামের ক্রিমিনাল সাইকোলজি ও রোমান্টিক থ্রিলারধর্মী একটি নাটকে । নাটকটিতে এ সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেতা তৌসিফ মাহাবুব ও ইরফান সাজ্জাদের সঙ্গে অভিনয় করলেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা জাহিদ প্রীতম। নাটকটিতে আরো অভিনয় করছেন শাহেদ আলী, ফরহাদ লিমন প্রমুখ। এরইমধ্যে উত্তরা ও পূবাইলের বিভিন্ন  লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘নাটকটির গল্প অনেক ভালোলাগার কারণে কাজটি করা। এ ধরনের গল্পে তেমন একটি কাজ আমরা সচরাচর দেখি না। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি ঈদে বাড়তি আনন্দ যোগ করবে নাটকটি।’ জাহিদ প্রীতম বলেন, ‘আমি সবসময়ই ব্যতিক্রম গল্পে কাজ করার চেষ্টা করি। যে গল্প আমাকে ভাবায় না, সেটা কখনো বলতে চাই না। একজন গল্পকার হিসেবে আমি চাই, আমার নাটকের চরিত্রগুলো  সুন্দরভাবে ফুটে উঠুক। সেই চেষ্টা করেছি। আমি আশাবাদী দর্শক ফিকশনটি উপভোগ করবেন।’ উল্লেখ্য, নাটকটিতে সিনেমাটোগ্রাফি করেছেন বিদ্রোহী দীপন। কস্টিউমের দায়িত্ব পালন করেছেন মৌরিন শুভ্রা। ভিএফএক্স ও সাউন্ড করেছেন আছেন অর্ণব হাসনাত।