সাবেক এমপি ডা. সাদত আলীর মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. সাদত আলী সিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ শনিবার বাদ আসর পুরান ঢাকার শিংটোলা সেতারা বেগম জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি।