জেলা শহর মাইজদী তথা নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আজ শনিবার থেকে আরো ৭ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় তৃতীয়বার ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় । এর আগে ৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুই দফায় গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪ দিন কঠোর লকডাউন দেয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওযায় চলমান লকডাউনের সময়সীমা আরো ৭ দিন বাড়ানো হয়েছে।