বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ার-পারসনের উপদেষ্টা,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির (৭১) শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক রাসিক মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ। বাদ জুমা নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।