হত্যার পর আড়াইহাজারে মহাসড়কে বৃদ্ধের লাশ ফেলল দুর্বৃত্তরা

আড়াইহাজারে এক বৃদ্ধকে (৬৮) কুপিয়ে হত্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে এখানে কেউ লাশ ফেলে গেছে। নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছি। বয়স আনুমানিক ৬৮ এবং পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি।