কান উত্সবের ‘ডিসিশন মেকার’ মনোনীত হলেন তারেক আহমেদ

ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ বিশ্বের অন্যতম প্রধান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উত্সবে ‘ডিসিশন মেকার’ হিসেবে মনোনীত হয়েছেন। তারেক আহমেদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কর্মী ও আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সবের সাবেক পরিচালক। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য সুখবর।