পেলের রেকর্ডের কাছে নেইমার

পেরুর বিপক্ষে ব্রাজিল ৪-০ গোলে জয়ের ম্যাচে নেইমার জাতীয় দলের জার্সি গায়ে নিজের ৬৮তম গোল করলেন। ফুটবল কিংবদন্তি পেলে ৭৭টি গোল করেছিলেন। পেলের রেকর্ড স্পর্শ করতে আর মাত্র ৯ গোল বাকি। নেইমার রেকর্ড করতে যাচ্ছেন শুনে পেলে দারুণ খুশি হয়েছেন। পেলে জানিয়েছেন, তিনি সব সময় নেইমারের মুখে হাসি দেখেন। এই ছেলেটি ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করুক এটাই আমি চাই। নেইমার বললেন, ‘আমার স্বপ্ন ছিল জাতীয় দলে খেলব। কিন্তু আমি কখনো কল্পনা করিনি পেলের রেকর্ড স্পর্শ করব। আমার জন্য এটা অনেক সম্মানের।’ কথা বলতে গিয়ে নেইমার বারবার চোখ মুছছিলেন। আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন পিএসজি তারকা।’ নেইমার বললেন, ‘আমরা দুটি বছর খুব কষ্টে কাটিয়েছি। কঠিন সময় গেছে আমাদের জীবনে।

করোনার প্রকোপও বাড়ছে। ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, পেরু, চিলির খেলোয়াড়দের মধ্যেও করোনা শনাক্ত হয়েছে। ব্রাজিলে করোনা             পরিস্থিতি ভালো না। ইউরো হচ্ছে কোথাও কোথাও স্টেডিয়ামে দর্শক খেলা দেখার সুযোগ পাচ্ছে। তবে কোপায় সেই সুযোগ নেই। ফাঁকা মাঠে খেলছেন ফুটবলাররা।