মিরপুরে ম্যাচ চায় রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন লিগে খেলবে লেজেন্ডস অব রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। গতকাল ঘোষিত সূচি অনুযায়ী সবগুলো ম্যাচই হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। তিনটি ম্যাচ শেষে একটি দল প্রিমিয়ার লিগে টিকে থাকবে। প্রথম বিভাগে নেমে যাবে দুটি ক্লাব। আজ প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে লড়বে রূপগঞ্জ। ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। আগামী ২১ জুন রেলিগেশন লিগের শেষ ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিরুদ্ধে খেলবে রূপগঞ্জ। তবে ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে খেলতে চায় ক্লাবটি। এজন্য গতকাল সিসিডিএমকে চিঠি দিয়েছে রূপগঞ্জ কর্তৃপক্ষ।