সীমান্তের সাত জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স ও অক্সিমিটার প্রদান

অস্ট্রেলিয়ান রেড ক্রসের সহায়তায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে সাতটি অ্যাম্বুলেন্স ও অক্সিমিটার হস্তান্তর করেছে। সীমন্তবর্তী সাত জেলা সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নোয়াখালী ও মাগুরায় করোনা প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে বৃহস্পতিবার সোসাইটির জাতীয় সদর দপ্তরে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান, মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, আইএফআরসির ম্যানেজার-কোভিড-১৯ অপারেশনস আলি আকগুল।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার বলেন, সোসাইটি মাসব্যাপী সাতক্ষীরা, যশোর, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, নাটোর, নওগাঁ, নোয়াখালী ও বাগেরহাটে রান্না করা খাবার বিতরণ করবে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, নওগাঁ ও নোয়াখালীতে প্রায় ৩ হাজার পরিবারকে দুর্যোগ মোকাবিলায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি