নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার দেবৈই গ্রামে উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন—শাহজাহান, পারভেজ, লেহাজউদ্দিন, পাপ্পু, আলী তাহের, আল ইসলাম, কাউসার, ইমাম মোবারক হোসেন।
জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি জোহর আলী ও সাত্তারের লোকদের মধ্যে কমিটি গঠন নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে জোহার আলীর লোকজন মসজিদের ভেতরে হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, মসজিদে নামাজের সময়ই হামলা হয়। আপাতত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।