রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্যক্রম শুরু করা হয়েছে। এদিন ২১০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে। তারা সকলেই চীনের টিকে পেয়েছেন। এছাড়া পর্যায়ক্রমে রাজশাহী অন্যান্য সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। রবিবার বারিন্দ ও পরদিন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার আদেশ এসেছে। তাই তাদের টিকা দেওয়া হচ্ছে। কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে? তা এই মহুর্তে বলা সম্ভব নয়। তবে মেডিকেল শিক্ষার্থীরা আসলেই তাদের টিকা দেওয়া সম্ভব হবে।
ইত্তেফাক/এনএ