২০ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৫। শুভবার : সোম ও বুধবার। শুভ রত্ন :মুক্তা ও পান্ন। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কারো সাথে মতানৈক্যে জড়াবেন না। সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়া দাওয়ায় সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কারো সাথে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বাড়ীতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সাথে হঠাত্ দেখা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বড় ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পিতার সাহায্যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো প্রকার ঝুঁকি নেয়া থেকে বিরত থাকুন। সামাজিক সঙ্কট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।