আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন কেন?

ইসলাম ও নৈতিক শিক্ষা

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

১. অল্প কথায় উত্তর লিখ:

ক. আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন কেন?

খ. ওহি কাকে বলে?

গ. আমরা কেন আল্লাহর প্রার্থনা করি?

ঘ. ইসলাম কাকে বলে?

ঙ. জান্নাত ও জাহান্নাম কাকে বলে?

চ. আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কে?

ছ. আল্লাহ তাআলা নবি রাসুলগণ প্রেরণ করেছেন কেন?

জ. কিয়ামত কাকে বলে?

ঝ. হাশর কাকে বলে?

ঞ. আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?

ট. আমাদের কোন ভুল হলে কী করব?

ঠ. রিসালাত কাকে বলে?

ড. কবরে মৃত্যু ব্যক্তিকে প্রথম কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হবে?

ঢ. নবি রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন কে?

ণ. মিজান কাকে বলে?

২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া হলো (১২টি):                                                   

মহানবি (স) কে খাতামুন্নাবিয়্যীন বলা হয়।

আমাদের সর্বপ্রথম নবির নাম হযরত আদম (আ)।

নবি রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।

আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।

আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে।

আল্লাহর সকল সৃষ্টির মধ্যে রয়েছে তাঁর গুণের প্রকাশ।

আমরা একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য করব।

আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।

আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর।

মানুষ শয়তানের প্ররোচনায় অনেক অন্যায় করে ফেলে।

নবি-রাসুলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ।

নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন হযরত জিবরাইল (আ)।

ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস রিসালাত।

আমরা আল্লাহ তাআলা শোকর আদায় করব।

জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান।

               

 

পরের অংশ আগামীকাল