ইংরেজি
দীপেন চন্দ্র সেন
সিনিয়র শিক্ষক
দলগ্রাম দ্বি-মুখী উচ্চবিদ্যালয়, লালমনিরহাট
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণির English grammar এর একটি গুরুত্বপূর্ণ বিষয় Mood নিয়ে আলোচনা করবো।
Mood
Mood হচ্ছে একজন বক্তার অনুভূতি। Mood সাধারণত একজন বক্তা বা লেখকের চিন্তাও অনুভূতি প্রকাশ করে। একজন লেখক বা বক্তা কীভাবে তার আচরণগুলো বলছেন বা লিখছেন সেটা প্রকাশ করে। এটি verb এর বিভিন্ন form গুলোকে কীভাবে বাক্যে ব্যবহার করা হবে সেই সম্পর্কে ধারণা প্রদান করে।
The mood is the feeling of the speaker. It expresses the thoughts and feelings of a writer or speaker. It shows the writers or speakers attitude toward what he/she is saying or writing.
It is the form of a verb that shows how it is to be regarded.
Types of moods:
There are five types of moods. These are:
1. The Indicative Mood (ইঙ্গিতবাচকভাব)
2. The Imperative Mood (অনুজ্ঞাসূচকভাব)
3. The Interrogative Mood (প্রশ্নবোধকভাব)
4. The Subjunctive Mood (সংযোজকভাব)
5. The Conditional Mood (শর্তসূচকভাব)
These are described below:
1. The Indicative Mood (ইঙ্গিতবাচকভাব)
The indicative mood is a form of verb that indicates or expresses a fact or denies a fact. Indicative Mood, verb এর এমন একটি form যা কোনো ঘটনা ঘটা বা না ঘটাকে বুঝিয়ে থাকে। বেশির ভাগ assertive sentence এর verb ই indicative mood এর অন্তর্গত।
Example: He is living in Dhaka.
They are going to Khulna.
He loved me much.
2. The Imperative Mood (অনুজ্ঞাসূচকভাব)
The imperative mood is used to make a request, command, order, advice, etc.
Imperative Mood দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ , নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয়।
Example: Do not run in the sun.
Make a cup of tea.
Please, come home quickly.
3. The Interrogative Mood (প্রশ্নবোধকভাব):
The Interrogative Mood is the form of a verb that is used to ask questions. যেকোনো প্রশ্ন করার জন্যেই Interrogative Mood ব্যবহার করা হয়। Interrogative Mood এর verb এর সাথে সব সময়ই একটি auxiliary verb থাকা বাধ্যতামূলক। যেসকল verb এর auxiliary থাকে না, সেসব verb এর ক্ষেত্রে tense অনুযায়ী do অথবা did ব্যবহার করতে হবে। Example: Are you eating rice?
Will you go outside?
Do you want a glass of water? ৃ