অক্ষয় ভাগ্যে সারা আলী

 বিনোদন ডেস্ক

 

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই তারকারা-নির্মাতারা নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন সাইফ কন্যা সারা আলী খান। শুটিংয়ে ফিরেই ভক্তদের মন ভালো করা একটি খবর দিয়ে শিরোনামে এলেন সারা। তার নতুন সিনেমা ‘অতরঙ্গি রে’-এর কাজ শেষ করেছেন তিনি। সিনেমাটিতে তাকে প্রথমবারের মতো অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এ প্রসঙ্গে সারা আলী খান বলেন, ‘অতরঙ্গি রে সিনেমার কাজ গুছিয়ে ফেলেছি। সিনেমাটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রথমবার দেশের বড়মাপের স্টার অক্ষয়ের সঙ্গে অভিনয় করলাম। শুটিংসেটেও তিনি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা পরায়ণ ছিলেন। অক্ষয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের ছিল। সেটে ধানুশকে দক্ষিণের থালাইভি এবং অক্ষয়কে উত্তরের থালাইভি বলে ডাকতাম। সকলের প্রচেষ্টায় দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি আমাদের পরিশ্রম সার্থক এবং প্রশংসিত হবে।’ উল্লেখ্য,  সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আনন্দ এল রায়।