ফটো ক্যাপশন

ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস রাজধানীর বাংলামোটরে সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে “সনি-র্যাংগস অনলাইন স্টোরের বর্ষপূর্তি ক্যাম্পেইন” ও “ঈদ উত্সব - কুরবানী অফার” সম্প্রতি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন র্যাংগস ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা

 

০০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন এতে প্রধান অতিথির ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা

০০০০

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফেনী ও চট্টগ্রাম জেলায় বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। গত শুক্রবার মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী টারমানিলিয়া মেটালিকা (সবুজ) নামে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম উদ্বোধন করেন

 

০০০০০

সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফরমের এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও মুখলেসুর রহমান