দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আজ দ্বিতীয় পর্যায়ে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হবে ২ শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল লিখিত বক্তব্যে বলেন, উপজেলায় দ্বিতীয় পর্যায়ে আজ ৮৫টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ উপজেলা প্রশাসন।