পাথরঘাটায় হরিণের চামড়া মাংসসহ ফাঁদ জব্দ

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় একটি হরিণের চামড়া ও ২৪ কেজি মাংসসহ শিকার করার ফাঁদ জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা খালসংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার ঐ এলাকায় অভিযান চালিয়ে একটি হরিণের চামড়া, ২৪ কেজি মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।