মহেশপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ১৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর ও যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ১৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করা হয়। 

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, তারা খোশালপুর ও যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে দুটি গ্রুপ প্র্রবেশের গোপন সংবাদ পান। পরে খোশালপুর বিওপির টহল দল  সলেমানপুর গ্রাম থেকে ১৬ জনকে ও যাদবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জনকে আটক করে বিজিবির  টহল দল। আটককৃতরা বাংলাদেশি বলে দাবি করেন। অন্যদিকে শুক্রবার রাতে সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ জনকে আটক করে বিজিবি। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।