চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের রাকিব হোসেন রকি ও মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের সাদ্দাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর এলাকার ফালগুনকরা হোটেলের সামনে থেকে ১৫ কেজি গাঁজাসহ রাকিব হোসেন রকিকে আটক করেন এসআই মনির হোসেন। অন্যদিকে এসআই আরিফ হোসেন ও এএসআই সাইদুরের নেতৃত্বে পুলিশ পৌর এলাকার জামে মসজিদ রোড থেকে চার কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেনকে আটক করে। শনিবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।