করোনায় ২৪ ঘণ্টায় ৬৭ জনের মৃত্যু

চীনা টিকা দেওয়া শুরু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ৬৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৪৬৬ জনে। এদিকে চীন সরকারের উপহার সিনোফার্মের টিকা দিয়ে দেশে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। শনিবার থেকে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ২৪ জনের। তার পরই বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৪ জনের। এছাড়া চট্টগ্রাম বিভাগে                ১১ জনের, রাজশাহী বিভাগে আট জনের ও রংপুর বিভাগে আট জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এক জন ও ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে। গত এক দিনে যারা মারা গেছে, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী। দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ। 

অন্যদিকে চীনের টিকা সিনোফার্মের দিয়ে দেশে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। গতকাল শনিবার থেকে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মেডিক্যাল শিক্ষার্থীদের দিয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। এই চারটি হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র হবে এবং প্রতি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ রয়েছে। সিনোফার্মের টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ বা ২৮ দিন