শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সোনিয়া জান্নাত (২৫) ও মেয়ে হুমাসা জান্নাত (২)। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল খান। তিনি জানান, বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ঐ গৃহবধূ সোনিয়া ও সন্ধ্যায় মেয়ে হুমাসা জান্নাত মারা যান।

গতকাল সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার কারখানার সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।